মোহাম্মদী ইসলামের মিলাদ শরীফ
দরূদ শরীফ
আল্লাহুমা ছাল্লেআলা ছাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি ছাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ!!
নুর নবিজির আগমনে জগৎ হলো উজালা
পড় দরূদ তাঁর উপরে ওহে আশেকে নিরালা!
আল্লাহুম্মা ছাল্লেআলা..... মাওলানা মুহাম্মদ !! আপনার এশকে সকল সৃজন ঐ আকাশ আর এই জমিন সকল সৃষ্টির মূলে আপনি রাহমাতাল্লিল আলামিন! আল্লাহুম্মা ছাল্লেআলা..... মাওলানা মুহাম্মদ!!
তুর পাহাড়ে মুসা নবি জুতা খোলার আদেশ পায়
দয়াল রাসুলের জুতার ধূলায় আল্লাহর আরশ ধন্য হয়! আল্লাহুম্মা ছাল্লেআলা...... মাওলানা মুহাম্মদ !! আপনি আল্লাহ্র জ্যোতি ঝলমল হে ইমামুল মুরসালিন
পড়েন দরূদ ফেরেস্তাদের নিয়ে স্বয়ং রাব্বুল আলামিন!
আল্লাহুম্মা ছাল্লেআলা..... মাওলানা মুহাম্মদ!! প্রাণের রাসুল হিজরত করে যেদিন গেলেন মদীনায়
মরণ জেনেও হযরত আলী শুইলেন তাঁর বিছানায়!
আল্লাহুম্মা ছাল্লেআলা..... মাওলানা মুহাম্মদ!!
সূফী সম্রাট দেওয়ানবাগী মোহাম্মদী ইসলাম জাগালেন তাঁর শিক্ষাতে কত আশেক রাসুল পাককে দেখিলেন!
আল্লাহুম্মা ছাল্লেআলা..... মাওলানা মুহাম্মদ!!
দরূদ আরো সালাম জানাই রাসুল আপনার পাক রওজায় ত্বরাইয়া নিবেন মরণকালে বাবা দেওয়ানবাগীর অসিলায়! আল্লাহুম্মা ছাল্লেআলা..... মাওলানা মুহাম্মদ!!
নাহমাদুহূ ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, ওয়ামা আরসালনাকা রাহমাতাল্লিল 'আলামীন-
কাছিদা শরীফ
ইয়া রাসুলাল্লাহ্ ইয়া হাবিবাল্লাহ্
ইয়া রাসুলাল্লাহ্ ইয়া হাবিবাল্লাহ্!!
আমার মউতের নিদানকালে
আসিবেন মুর্শেদগো রাসুলকে নিয়ে।
দেখিব আমি হৃদয় জুড়াইয়া!!
ইয়া রাসুলাল্লাহ্ ইয়া হাবিবাল্লাহ্
ইয়া রাসুলাল্লাহ্ ইয়া হাবিবাল্লাহ্!!
পাই যদি রাসুল আপনার দিদার
মউতের কষ্ট থাকবে না আমার!
শান্তি পাবগো আপনাকে দেখিয়া !!
ইয়া রাসুলাল্লাহ্ ইয়া হাবিবাল্লাহ্
ইয়া রাসুলাল্লাহ্ ইয়া হাবিবাল্লাহ্!!
মারা যাওয়ার পরে রাখবে না ঘরে গোসল করাবেন দয়াল প্রেমের ফায়েজে!
তারই পরশে গুনাহ্ যাবে ঝরিয়া!!
ইয়া রাসুলাল্লাহ্ ইয়া হাবিবাল্লাহ্ ইয়া রাসুলাল্লাহ্ ইয়া হাবিবাল্লাহ্!!
গোসল করাইয়া কাফন পরাইয়া
বিদায় দিবে আমায় সবাই মিলিয়া!
চলিব দয়ালগো আপনার কদম ধরিয়া!!
ইয়া রাসুলাল্লাহ্ ইয়া হাবিবাল্লাহ্
ইয়া রাসুলাল্লাহ্ ইয়া হাবিবাল্লাহ্!!
জানাজার মাঠে নিবে খাটে করিয়া
কাঁদিব আমি সব কিছু হারাইয়া!
থাকিবেন দয়ালগো আমার সাথে মিশিয়া!!
ইয়া রাসুলাল্লাহ্ ইয়া হাবিবাল্লাহ্
ইয়া রাসুলাল্লাহ্ ইয়া হাবিবাল্লাহ্!!
জানাজা শেষে খাটেতে করিয়া
গোরস্থানে নিবে কাঁধেতে তুলিয়া !
বলে দেন দয়ালগো শাফায়াতের লাগিয়া!!
ইয়া রাসুলাল্লাহ্ ইয়া হাবিবাল্লাহ্
ইয়া রাসুলাল্লাহ্ ইয়া হাবিবাল্লাহ্!!
অন্ধকার কবরে আমায় একা রাখিয়া
আপনজন সকলে যাবে যখন চলিয়া।
আসিবেন মুর্শেদগো রাসুলকে নিয়া।।
ইয়া রাসুলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ্
ইয়া রাসুলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ্!!
মুনকার নাকির আসিয়া ছাওয়াল করবে বসাইয়া
জবাব দিব আমি আপনাকে দেখিয়া।
চুমিব আমি আপনার কদম ধরিয়া।।
ইয়া রাসুলাল্লাহ্ ইয়া হাবিবাল্লাহ্
ইয়া রাসুলাল্লাহ্ ইয়া হাবিবাল্লাহ্ !!
দেওয়ানবাগীর আশেক হইতে যে পারে
রাসুল দয়া করে দেখা দেন তারে!
কবুল করিবেন তিনি উম্মত বলিয়া!!
ইয়া রাসুলাল্লাহ্ ইয়া হাবিবাল্লাহ্
ইয়া রাসুলাল্লাহ্ ইয়া হাবিবাল্লাহ্!!
আশেকের মিলাদে হাজির হন রাসুলে
দেখা যায় তাঁকে অন্তরচক্ষু খুলিলে!
তাঁর সম্মানে আসুন সালাম জানাই দাঁড়াইয়া !!
ইয়া রাসুলাল্লাহ্ ইয়া হাবিবাল্লাহ্
ইয়া রাসুলাল্লাহ্ ইয়া হাবিবাল্লাহ্!!
ক্বিইয়াম শরীফ
ইয়া ইমাম ছালামু 'আলাইকা ইয়া রাসুল ছালামু 'আলাইকা
ইয়া হাবিব ছালামু 'আলাইকা - ছালাওয়া তুল্লাহ্ 'আলাইকা!!
আরবের মরু প্রান্তরে - পাঠালেন প্রভু আপনাকে
হযরত আব্দুল্লাহ্র শাহি প্রাসাদে - হযরত আমিনা মায়ের উদরে
ইয়া ইমাম ছালামু 'আলাইকা ইয়া রাসুল ছালামু 'আলাইকা
ইয়া হাবিব ছালামু 'আলাইকা - ছালাওয়া তুল্লাহ্ 'আলাইকা!!
বারই রবিউল আউয়ালে সোমবারের প্রভাতকালে
জন্মিলেন নুরের ছেলে হযরত আমিনা মায়ের কোলে।
ইয়া ইমাম ছালামু 'আলাইকা ইয়া রাসুল ছালামু 'আলাইকা
ইয়া হাবিব ছালামু 'আলাইকা - ছালাওয়া তুল্লাহ্ 'আলাইকা!! রাসুলের পিতা হযরত আব্দুল্লাহ্ (আ.) - রাসুলের মাতা হযরত আমিনা (আ.)
রাসুলের দুধমা হযরত হালিমা (আ.) - রাসুলের রওজা মদীনা! ইয়া ইমাম ছালামু 'আলাইকা ইয়া রাসুল ছালামু 'আলাইকা
ইয়া হাবিব ছালামু 'আলাইকা - ছালাওয়া তুল্লাহ্ আলাইকা!!
কুল-মাখলুক উদ্ধার করিতে - কত কষ্ট করলেন ধরাতে কাঁদিতেন উম্মতের মায়ায় এখনো কাঁদেন মদীনায় !!
ইয়া ইমাম ছালামু 'আলাইকা - ইয়া রাসুল ছালামু 'আলাইকা
ইয়া হাবিব ছালামু 'আলাইকা - ছালাওয়া তুল্লাহ্ 'আলাইকা!!
হাশরে রাসুল দো-জাহান - কাঁদিয়া হবেন পেরেশান
বলবেন হে পরওয়ারদিগার - মাফ করো উম্মত আমার!
ইয়া ইমাম ছালামু আলাইকা - ইয়া রাসুল ছালামু 'আলাইকা ইয়া হাবিব ছালামু আলাইকা - ছালাওয়া তুল্লাহ্ ‘আলাইকা!!
যে করবে মুর্শেদের অনুসরণ - পাবে সে রাসুলের দর্শন
মসিবতে পাবে সে উদ্ধার - হবে তার মাওলার দিদার!
ইয়া ইমাম ছালামু 'আলাইকা - ইয়া রাসুল ছালামু 'আলাইকা
ইয়া হাবিব ছালামু 'আলাইকা - ছালাওয়া তুল্লাহ্ 'আলাইকা!! সূফী সম্রাটের অসিলা ধরে - ডাকিগো রাসুল আপনাকে
দেখা দেন দয়া করিয়া - এ আরজ আপনার কদমে!
ইয়া ইমাম ছালামু 'আলাইকা - ইয়া রাসুল ছালামু 'আলাইকা ইয়া হাবিব ছালামু 'আলাইকা - ছালাওয়া তুল্লাহ্ আলাইকা!!
বালাগাল উলা বিকামালিহি - কাশাফাদ্ দোজা বিজামালিহি
হাছুনাত জামি'উ খিছালিহি - সালু 'আলাইহি ওয়া আলিহী সাল্লিমু ইয়া ক্বাওমুবাল - সাহু 'আলা সাদরিল আমিন
মোস্তফা মা জাআ ইল্লা রাহমাতাল্লিল আলামিন।
.png)
0 comments: